এইমাত্র পাওয়া

মাউশি ময়মনসিংহ অঞ্চলের ডিডি আনিসুল ইসলামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,  ময়মনসিংহঃ  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের  উপ-পরিচালক আবূ নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

 বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে  জামালপুর  এম এ রশিদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, জামালপুরের মেলান্দহ থেকে একটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। পরে তাকে  জামালপুরের এম এ রশিদ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

আবূ নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী গত ৩০ জুলাই ২০১৮ সাল থেকে ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের  উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  তাঁর মৃত্যুতে ময়মনসিংহে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে গভির শোক নেমে এসেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.