প্রেস বিজ্ঞপ্তি:
বগুড়ার শাজাহানপুরে পারভেজ আলম (৪৮) নামে কলেজের এক প্রভাষককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল ১০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে এবং কৈচর বিএম কলেজের প্রভাষক। পুত্রের মৃত্যুও খবর পেয়ে বৃদ্ধ পিতা স্ট্রোক করেন। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন। আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী এসব ঘটনা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মাথাইল চাপড় মোটরসাইকেল যোগে বগুড়া আসার পথে রাস্তার উপর ধারালো অস্ত্রের দ্বারা মাথায় ও ডান হাতে গুরুতর আঘাত করলে যখম হয়। এ সময় স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ১১ টায় জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে দেশব্যাপী কালো ব্যাচ ধারণ করার অনুরোধ করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
