জয়পুরহাটে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভ

জয়পুরহাটঃ  অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ ৪ দফা দাবিতে জয়পুরহাটে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট শুরু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোরশেদ, ম্যাটসের ইন্টার্ন শিক্ষার্থী সুমি আক্তার, তরিকুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল ওহাবসহ অন্যান্যরা।

৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.