মুন্সীগঞ্জঃ জেলার শ্রীনগরে চকবাজার এলাকার সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলো- জ্যৌতির্ময় দে ও সাহেরা আলম সোহা।
তারা ওই বিদ্যালয়ের কেজি ক্লাসের শিক্ষার্থী। টিনশেডের এই শ্রেণিকক্ষে ৩২ শিক্ষার্থী ছিল।
সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে হঠাৎ সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীর ওপর পড়ে। তারা মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে জৌতির্ময় দে-কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর সোহাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যালে জৌতির্ময়ের সিটিস্ক্যান করা হয়েছে। মাথায় তেমন সমস্যা হয়নি। তবে চারটি সেলাই করতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
