মাদারীপুরঃ জেলার কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে গফুর বেপারী নামের এক শিক্ষা কর্মকর্তার অর্ধশতাধিক আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ছালাম বেপারীর বিরুদ্ধে।
সোমবার (২৮ আগস্ট) সকালে বাঁশগাড়ির রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গফুর বেপারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষকের দায়িত্বে কর্মরত। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার রামচন্দ্রপুর গ্রামের রশিদ বেপারীর ছেলে শিক্ষা অফিসের কর্মকর্তা গফুর বেপারী তার বাড়ির পাশেই ৭ শতাংশ জমি প্রায় দেড় বছর আগে ক্রয় করেন। এ জমিতে তিনি একটি আমের বাগান করেন। তবে গফুর বেপারী তার চাকরির সুবাদে মাদারীপুর জেলা সদরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এ সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে একেই এলাকার ছালাম বেপারীর নেতৃত্বে চুন্নু ও নান্নু শিকদারসহ বেশ কয়েকজন মিলে গফুর বেপারীর বাগানের ৩৫টি আম গাছ কেটে সাবার করে ফেলে। এবং কাটা গাছগুলো তারা দ্রুত অন্য জায়গায় সরিয়ে রাখে। পরে এ খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী গফুর বেপারী বলেন, আমার কেনা জমির সব আম গাছগুলো কেটে ফেলেছে ছালাম বেপারী ও তার লোকজন। আমি কালকিনি থানায় অভিযোগ করেছি।
অভিযুক্ত চুন্নু শিকদারের দাবি, ওই জমি গফুরের নয়। একটি সমবায় সমিতির।
কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
