এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট-২০২৩ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

বুধবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের আগষ্ট ২০২৩ মাসের বেতন-ভাতা’র সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে আগষ্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।’’

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.