নিউজ ডেস্ক।।
সৌদি আরবে বিনা কারণে সন্তান ২০ দিন স্কুলে না গেলে তার বাবা-মাকে কারাগারে পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদন বলা হয়েছে, কোনো শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে প্রাথমিক সতর্কতা জারি হবে। তাকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে। পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে। অভিভাবককে এ ব্যাপারে জানানো হবে। যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এ অফিস।
তদন্তে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস ফৌজদারি আদালতে মামলা করতে পারবে এবং আদালত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অভিভাবকদের কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন।
আর অনুপস্থিতি ২০ দিন ছাড়িয়ে গেলে এ বিষয়ে শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে শিক্ষা বিভাগ। সে ক্ষেত্রে অভিভাবকদের কারাবাস হতে পারে। মূলত শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
