নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরে জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা-থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফটকপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসিয়াল ইমেইল থেকে স্কিমের ইমেইলে (mis.hsp@pmeat.gov.bd) এবং স্বাক্ষরিত হার্ডকপি ডাকযোগে পাঠাতে বলা হলো।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে জানিয়েছেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
