এইমাত্র পাওয়া

৩১ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ মন্ত্রণালয়ের অসম্মতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবসরপ্রাপ্ত আরো ৩১ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে তাদের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো হয়েছে।

বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনগুলো ম্যানেজিং কমিটির সুপারিশের কারণ যথার্থ ও যৌক্তিক প্রতীয়মান না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-অধ্যক্ষের অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগের অসম্মতি অবহিত করা হলো। চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো ৮টি আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে মন্ত্রণালয়ের এসেছিল। বাকি ২৩টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি এসেছিল মন্ত্রণালয়ে।

এর আগে গত ১০ আগস্ট অবসরপ্রাপ্ত ১৫ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.