সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নরসিংদীঃ জেলার রায়পুরায় সড়ক দুর্ঘটনায় রমজান (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মেথি কান্দা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রমজান পৌর শহরের মামুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান ও তার মা মেথিকান্দা রেলস্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ রমজান রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রমজান গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.