শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি

নেত্রকোনাঃ শিক্ষা উপকরণের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে দুর্গাপুরের এমকেসিএম মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্র ইউনিয়ন।

মানববন্ধনে বক্তারা আসন্ন এইচএসসি পরীক্ষাসহ সকল পরীক্ষা চলাকালে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ, সুসং সরকারি কলেজে অনার্স কোর্স চালু করা ও শিক্ষা উপকরণের দাম কমানোসহ শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

এ সময় ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবির উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রূপক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সহ সভাপতি কবিরুল ইসলাম ও নূর আলম খান, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান এবং এইচএসসি পরীক্ষার্থী সাদেকুল ইসলাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.