যোগদান করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ম ট্রেজারার

এস এম মোজতাহীদ প্লাবন।।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান আজ ১৪ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন এবং বিশ্ববদ্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক-কর্মকর্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. আতাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ১৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয় পেলো নতুন ট্রেজারার।

উল্লেখ্য, গত ৯ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোকছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আতাউর রহমানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.