শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত ৪৯ জন চিকিৎসককে পঞ্চম গ্রেডে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পারসোনেল-২ অধিশাখা) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ৪৯ জন চিকিৎসককে নামের পাশে বর্ণিত তারিখ থেকে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর পঞ্চম গ্রেডে (২২,২৫০-৩১,২৫০ টাকা) সিলেকশন গ্রেড স্কেল মঞ্জুর করা হলো।
এতে আরও বলা হয়, অর্থ বিভাগ কর্তৃক সময় জারিকৃত আর্থিক বিধিবিধান, পরিপত্র, সরকারি আদেশ ও জাতীয় বেতন স্কেল সংক্রান্ত পরিপত্র অনুসরণ করে কর্মকর্তাদেরকে বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে।
আদেশের অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
