সরিষাবাড়ীতে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থী ৬৪৯৩ জন

মোঃ গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী, জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ১৩টি কেন্দ্রে এবার ৬ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করছে। এরমধ্যে প্রাথমিকে পরীক্ষার্থী ৫ হাজার ৮৮০ জন এবং ইবতেদায়ীতে ৬১৩ জন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৭১৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। গত বছরের চেয়ে এ বছর ৬৫৪ জন পরীক্ষার্থী কম। এবার উপজেলার সর্বমোট ৬ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১১৭ জন ছাত্র এবং ৩ হাজার ৩৭৬ জন ছাত্রী। এরমধ্যে প্রাথমিকে ২ হাজার ৭৫৯ জন ছাত্র ও ৩ হাজার ১২১ জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ৩১৮ জন ছাত্র ও ২৫৫ জন ছাত্রী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে-সরিষাবাড়ী আরইউটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৮ জন, আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৭৭ জন, বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৬ জন, ব্যারিস্ট্রার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮১৬ জন, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০৪ জন, বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৮ জন, চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৫ জন, বাটিকামারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৯ জন, পঞ্চাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৭ জন, পিংনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৩৪ জন, ভাটারা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৯৪ জন, শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৭ জন, সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২৮ জনসহ সর্বমোট ৬ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থী এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হালিম জানান, এ উপজেলায় এবারের পিইসি পরীক্ষায় ৬৪৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। পরীক্ষার্থী কম সম্পর্কে জানতে চাইলে, তিনি জানান, আনন্দ স্কুল না থাকায় গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থী কিছুটা কম হয়েছে। সমস্ত প্রস্তুতি শেষ। কোমলমতি ছেলেমেয়েরা এ পরীক্ষায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অংশগ্রহন করবে এটাই সবার প্রত্যাশা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.