রফিকুল আলম।।
বিজ্ঞান বিষয়ক জমজমাট কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের মুজিবনগরে । উক্ত কুইজ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনি । কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করেছে আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাএছাত্রীরা উপস্থিত ছিলেন ।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
