কাঁঠালপাড়া পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ২০১৯ সনের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৩ নভেম্বর) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুস সাত্তার হাওলাদার,নবনির্বাচিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন ও জাহিদ আহসান জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন ১১৮ নং কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.কামরুজ্জামানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো.হোসাইন আহমেদ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো.হাসান। বিদায়ী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো.রাকিবুল ও মো.রাহাত। মাল্যদানের সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোসা.মারিয়া, মোসা.জান্নাতি এবং মোসা.লিমা। শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতি মৃধা ও মো.ইউনুচ খাঁন।

অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা প্রদান করেন। সবশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন ও সহকারী শিক্ষক মো.কামরুজ্জামান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.