এইচএসসি পরীক্ষা পেছানো দাবি: শাহবাগে শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, আটক ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এসময় ৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়। পুলিশের লাঠিচার্জে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর একটার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ায়। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে দাঁড়াতে নিষেধ করে। কিন্তু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের কথা জানায় পুলিশকে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এসময় অন্তত ৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে গতকাল রাজধানী সাইন্সল্যাব চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১) ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে। ২) পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে। ৩) ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে না। ৪) পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দিতে হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা হবে।

এবার বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ বিষয়গুলোর প্রতি পত্রে পরীক্ষার্থীদের ৭৫ নম্বরের পরীক্ষা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক বাদে বিষয়গুলোতে প্রতি পত্রে শিক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.