নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে ফেনী ও ময়মনসিংহ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
সোমবার (০৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস প্রসাশন একাডেমির উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) শফিকুল রিদোয়ান আরমান শাকিলকে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
আর আইএমইডি উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. মঈনউদ্দিন খন্দকারকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ‘দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’ ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
