নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এর ক্লাস আগামী ১৬ আগস্ট ২০২৩ থেকে শুরু হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিএ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আগামী ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৩ এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু সংক্রান্ত সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের সুপারিশ অনুমোদন করেছেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
