১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তিতে অনলাইন আবেদন চলছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন গতকাল বুধবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.