এইমাত্র পাওয়া

নতুন রূপে সাকিব, মাঠে ফিরেছেন ফুটবল দিয়ে

মাঠের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন কয়েকদিন আগে। তবে, তাতে দমে নেই খেলোয়াড় সাকিব আল হাসান। হাতের খেলা ছেড়ে নতুন করে মেতেছেন পায়ের খেলায়। নতুম রূপে সাকিব ফিরেছেন ফুটবল মাঠে।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কোরিয়ান এক্সপেট দলের বিপক্ষে ফুটি হ্যাগস নামক দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। গত রবিবার দলটি সাকিবের একটি ছবি তাদের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছে।

সেখানে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আজ কোরিয়ান এক্সপ্যাট দলের বিপক্ষে আর্মি স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছি। সাকিবকে আমাদের দলে পেয়ে আমরা আনন্দিত।’

সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক তার উপর আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞার (এক বছর স্থগিত) শাস্তি ভোগ করছেন। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট নিয়ে ভারত সফরে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার আগ মূহুর্তে তার উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নিষেধাজ্ঞার ফলস্বরূপ ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডেও দেখা মিলবে না সাকিবের। এমনকি মূল পর্বের দুই ম্যাচে ও তার নিষেধাজ্ঞা বহাল থাকবে। এখন প্রশ্ন একটাই সাকিববিহীন বাংলাদেশ কি পারবে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে?


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.