গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল হতে পারে ৪ কারণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১২টায় শেষ হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

এদিকে, প্রাথমিক ভর্তি শেষে ভর্তিচ্ছুদের ভর্তি বাতিল বা ভর্তি প্রক্রিয়া থেকে ছিটকে যাওয়ার চারটি কারণ জানিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ভর্তি বাতিলের চার কারণ
>> পছন্দক্রমে অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই শিক্ষার্থী বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।

>> প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

>> কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়েই ভর্তির সুযোগ থাকবে না।

>> প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Migration Stop সম্পন্ন করলে, সেই বিভাগ ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.