রফিকুল আলম, মেহেরপুর প্রতিনিধি।।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, গাংনী,মেহেরপুর এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা -২০১৯ এর উপজেলা পর্যায়ে প্রথমস্থান অর্জন করেছে গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে সন্ধানী স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অর্জন করেছে ধলা মাধ্যমিক বিদ্যালয়।

গাংনী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার। বিতরন করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম , উপজেলা একাডেমীক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম ও আইসিটি ট্রেইনার কামরুজ্জামান লিটন । অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগন ও ছাএছাত্রীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
