এইমাত্র পাওয়া

বকশীগঞ্জে উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

জামালপুর প্রতিনিধি ।।
বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। মঙ্গলবার দুপুরে উপজেলা গ্রন্থাগার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান,মুক্তিযোদ্ধা আলহাজ¦ মফিজ উদ্দিন,মুক্তিযোদ্ধা আফসার আলী,ডিজিএম আক্তারুজ্জামান,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,এন.এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন ও মাওলানা হামিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানঁ,অধ্যক্ষ বজলুর করিম তালুকদার,ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদসহ সভায় শিক্ষক,ইমাম রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক,নিকাহ রেজিষ্টারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.