কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, এ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে পাসের হার ২৪ শতাংশ, ‘বি’ ইউনিটে পাসের হার ১৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার ১১ শতাংশ।
মঙ্গলবার (১২ নেভম্বর) বিকাল সাড়ে চারটায় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এফল ঘোষণা করেন। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এ পাওয়া যাচ্ছে।
এ বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৬ টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী।
অন্যদিকে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৪ এবং ২৫ নভেম্বর। সাক্ষাৎকার শেষে ২৬ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষে ৮ ও ১০ ডিসেম্বর মাইগ্রেশন প্রক্রিয়া চলবে। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০২০ সালের ১ জানুয়ারী।
পুনশচ, গত ৮ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ৯ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
