মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক জনাব শামীম হাসান জেলার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আব্দুল কাদির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শামীম হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রমিজ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য, দৈনিক লাখোকন্ঠের রফিকুল আলম বকুল, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মুজিবনগর খবর. কম এর উপদেষ্টা সম্পাদক এম এ হাসান সুমন, মেহেরপুর প্রতিদিন পত্রিকার জুলফিকার আলি কাননসহ জেলার বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক সুচনা বক্তব্য তিনি বলেন, আপনারা জাতির আয়না / বিবেক।
আপনারা লেখনির মাধ্যমে সরকার ও দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরবেন। আমার কাজের মধ্যে যদি কোন ভৃলক্রটি হয় আপনারা পজিটিভ ওয়েতে জানাবেন।তিনি বলেন,আমরা কাজ করি আইন ও বিধি মোতাবেক। আপনাদের ন্যায্য দাবী ও কাজে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
আপনাদের ভাল রিপোর্টের কারণে সমাজ ও দেশের মানুষ ভাল ধারণা পোষন করেন, তেমনি অসত্য ও মিথ্যা রিপোর্টের কারণে মানুষ সংক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত হয় সেদিকে বিশেষভাবে নজর দেয়ার অনুরোধ রইল। তিনি জেলার গণমাধ্যম ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
