নৌবাহিনী প্রধান হলেন এম নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

সোমবার (২৪ জুলাই) তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ সোমবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন। নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।

নৌপ্রধানের কার্যালয়ে কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সকল আঞ্চলিক কমান্ডাররা, ডকইয়ার্ড ও শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকরা এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.