নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ১৬টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাৎক্ষণিক পরিদর্শন করে ৩৪ জন শিক্ষক-কর্মচারীকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া গেছে। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাৎক্ষণিক পরিদর্শন করলে এ অনুপস্থিতি ধরা পড়ে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের গত জুন মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এই প্রতিবেদনের আলোকে রবিবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অনুপস্থিত শিক্ষক-কর্মচারীদের কারণ দর্শোনো নোটিশ করেছে।
নোটিশে পরবর্তী ৫ কর্মদিসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা অফিসারের কাছে উপস্থিত হয়ে শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিতির সুস্পষ্ট কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৬ জুলাইয়ের অফিস আদেশে দেশের ১৫ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ জন শিক্ষক-কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়ে। তাদেরও কারণ দর্শাতে নোটিশ করা হয়েছিল।
বরিবার (২৩ জুলাই) প্রকাশিত গত ২০ জুলাই সই করা অফিস আদেশে উল্লেখ করা হয়–ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, ফেনী, শরিয়তপুর, মুন্সীগঞ্জ, পটুয়াখালী, জামালপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ জন শিক্ষক-কর্মচারীকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

