কক্সবাজারঃ জেলার চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন কলেজ ছাত্রী প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে অপহরণ করে সাফারি পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন।
এ ঘটনা বাড়িতে গিয়ে মা-বাবাকে জানান ওই নারী। পরে অভিযুক্তরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়।
পুলিশ ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রী ধর্ষণ মামলার আসামি রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবি রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।
পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা শুক্রবার বিকালে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
