শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে সন্ত্রাসীদের গুলিতে রমিম উদ্দিন আহম্মেদ (২২) নামে বাংলাদেশি এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
গত বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনাও জানায় দূতাবাস।
এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকের বিপি গ্যাস স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইয়াজ চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
