অন-ক্যাম্পাসে অনার্স চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো ৪টি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। ৪টি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে- এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পুরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে এই বিষয়সমূহের ক্লাস শুরু হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সসমূহের কার্যক্রম পরিচালিত হবে। উক্ত প্রোগ্রাম/ বিষয়সমূহে সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৭/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.