নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ৪৬টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের পদায়ন দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, আলাদা দুইটি প্রজ্ঞাপনে মোট ৪৭টি কলেজে উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা। এদের মধ্যে ৪৬টি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। আর ফেনীর ছাগলনাইয়া কলেজের উপাধ্যক্ষ (ইনসিটু) অধ্যাপক মো. খলিলুর রহমানকে পদোন্নতিজনিত কারণে নতুন করে পদায়ন দেয়া হয়েছে।
উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের ২৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

বিস্তারিত তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

