এমপিওভুক্ত সকল মাদরাসার নিজস্ব স্মার্ট ওয়েবসাইট তৈরির নির্দেশ

 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসায় নিজস্ব স্মার্ট ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ জুলাই) অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল মাদ্রাসায় আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরিপূর্বক মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে

মাদরাসা অধিদপ্তর জানায়,  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের কামিল/ফাজিল/আলিম/দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮২২৯টি মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেসব মাদ্রাসার ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদ্রাসার অধ্যক্ষ/সুপারদের নাম/মোবাইল নম্বর/যোগাযোগের ঠিকানা/পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোন তথ্য নেই।

বলা হয়,  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে হবে। এমতাবস্থায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল মাদ্রাসায় আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরিপূর্বক মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে হালনাগাদ করে নিচেবর্ণিত ছক মোতাবেক (addme.bd71@gmail.com) ই-মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.