নিজস্ব প্রতিবেদক, যশোরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত এসইআইপি-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর ও সাবেক সচিব কাজী আবুল কাশেমকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২০ জুলাই) জেলার চৌগাছায় সিএমআইটি গ্রুপ অব এডুকেশন, চৌগাছা কর্তৃক আয়োজিত এই শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসইআইপি-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর ও সাবেক সচিব নাব কাজী আবুল কাশেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসইআইপি-রিহ্যাব প্রকল্পের কো-অর্ডিনেটর ফাইনান্স, মীর জাকারিয়া আহম্মেদ।

সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর সেন্টার ইনচার্জ আবু সায়েম, সহ এ্যাকাউন্টস অফিসার মোঃ মেহেদী হাসান, আইটি অফিসার মোঃ মিকাইল হোসেন, জবপ্লেসমেন্ট অফিসার জুবায়ের আকবর, স্টোর কিপার মোঃ সানোয়ার হোসেন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস এর মোঃ মিরাজ হোসেন শিপন, মোঃ শামীম রেজা, টাইলস্ এন্ড মারবেল ওয়ার্কস ট্রেডে কানিজ ফাতেমা, ম্যাশনারী ট্রেডে এ এম নিজাম উদ্দীন, মোঃ পারভেজ রিজু, ইলেট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ট্রেডে মাহামুদুল হাসান, তাজমুন নাহার, কম্পিউটার ডিপার্টমেন্ট এর ইনস্ট্র্রাক্টর সুমন আহমেদ, ঈশিতা আক্তার,মাছুরা, অফিস সহকারী সোহান,শাহিন আলম সহ সকল ট্রেডের ১০০ জন প্রশিক্ষণার্থী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে কর্মমূখী শিক্ষার সুফল সম্পর্কে আলোচনা করা হয়।
এসইআইপি-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর ও সাবেক সচিব কাজী আবুল কাশেম স্যার এক প্রশিক্ষনার্থীর প্রশ্নের জবাবে বলেন সরকার বর্তমানে একজনকে প্রশিক্ষণ বাবদ দশ হাজার আটশত টাকা প্রদান করছে ,করোনাকালীন সময়ে অতিরিক্ত কিছু টাকা দেওয়া হতো ,সেটি এখন আর দেওয়া হয় না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
