ঢাকাঃ মালয়েশিয়ার নারীদের বিদেশে জন্ম নেওয়া সন্তানদেরকে নাগরিকত্বের বিষয়ে একটি নতুন আইন প্রবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সাধারণত দেশটির নারীদের বিদেশে জন্মগ্রহণকারী সন্তানদের মালয়েশিয়ার নাগরিকত্ব দেওয়া হয় না, তবে পুরুষদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হয়।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, নতুন এই আইনের উদ্দেশ্য হবে ফেডারেল সংবিধান অনুযায়ী মালয়েশিয়ার মায়েদের সমান অধিকার নিশ্চিত করা।
কুয়ালালামপুরে আইন বিষয়ক এক সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, নারীদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হয় না, আর পুরুষদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হয়। এটা ঠিক নয়।
প্রধানমন্ত্রী আরো জানান, ফেডারেল সংবিধানে সংশোধনী এনে দ্বিতীয় তফসিলের প্রথম ও দ্বিতীয় অংশে পরিবর্তন করে নারীদের সন্তানদেরও স্বীকৃতি দেবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
