সিরাজগঞ্জঃ গলায় ওড়না পেঁচিয়ে জেলার বেলকুচিতে ফাতেমা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দিবাগত রাতে পৌর শহরের চালা নিশিপাড়ায় এই ঘটনা ঘটে।
সে বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের (২০) সঙ্গে পৌর এলাকার চালা অফিস পাড়া গ্রামের মান্নান শেখ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফাতেমা খাতুনের বাবা-মা ওই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে অভিমান করে গতকাল (রোববার) রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ফাতেমা খাতুনের বাবা আশরাফুল আলীর সঙ্গে কথা বলতে প্রতিবেদক বাড়িতে গেলে তিনি ব্যস্ততা দেখিয়ে সরে পরেন। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
