বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বন্যাকবলিত এলাকার সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গতকাল রবিবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। যা দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা-উপজেলা ও থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদপ্তরে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালককে জানাতে হবে।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.