ঢাকাঃ ভারতের বিহারে শিক্ষা বিভাগের সব অফিসে জিনস, টি-শার্ট ও ক্যাজুয়াল পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। এসব পোশাক অফিস সংস্কৃতির সঙ্গে মানানসই না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের শিক্ষা বিভাগ এক আদেশে এ তথ্য জানায়।
শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এক আদেশে টি-শার্ট ও জিনস পরে অফিসে আসা কর্মচারীদের নিয়ম ভঙ্গকারী হিসেবে অভিহিত করেছে। সকল কর্মকর্তা-কর্মচারীকে আনুষ্ঠানিক পোশাকে শিক্ষা বিভাগের অফিসে আসতে হবে। অবিলম্বে শিক্ষা দপ্তরের সব অফিসে ক্যাজুয়াল পোশাক না পরার আদেশ কার্যকর করা হবে।
এর আগে, রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট সরকারি অফিসের সকল সরকারি কর্মীদের জিনস ও টি-শার্ট পরতে নিষেধ করেন। জিনস ও টি-শার্টের পরিবর্তে তাদের আনুষ্ঠানিক পোশাক পরতে ও পরিচয়পত্র বহন করতে বলা হয়েছিল। সূত্র : এনডিটিভি
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
