পিরোজপুরঃ জেলার ভাণ্ডারিয়ায় দারুল হুদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আক্তারুজ্জামান কামাল।
শুক্রবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান তার লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ভুয়া শিক্ষা সনদ দিয়ে নদমুলা দাখিল মাদ্রাসায় চাকরি করেন। তথ্য গোপন করে ২০২০ সালে দারুল হুদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে তিনি নিয়োগ পান। কিন্তু গত বছরের ২৩ মে সহকারী পরিচালক মাধ্যমিক-২ দুর্গা রানী সিকদার এক চিঠির মাধ্যমে মিজানুর রহমানের এমপিও হওয়ার সুযোগ রহিত করেন।
প্রধান শিক্ষকের এমপিও না হওয়া সত্ত্বেও বিধি বহির্ভূতভাবে স্বপদে বহাল থেকে বর্তমান সভাপতি হুমায়ুন কবির উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলমের যোগসাজশে অবৈধভাবে কয়েকজন ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা মাত্র ১৬ জন। শিক্ষক কর্মচারী রয়েছেন ১২ জন। বিদ্যালয়ের ১৭ শতাংশ জমি তাও অন্য নামে রেকর্ডভুক্ত। অন্য নামে রেকর্ড হলেও নেয়া হয়নি কোনো উদ্যোগ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন, আমরা একটি চিঠি পেয়েছি তবে সেটা প্রপারওয়েতে নয়। যে শিক্ষকের বিরুদ্ধে জাল সার্টিফিকেটের অভিযোগ আনা হয়েছে, সেটি সত্য হলে তিনি (প্রধান শিক্ষক) এর আগে একটি মাদ্রাসা থেকে বিল পেলেন কিভাবে?
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
