নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লা উপজেলায় এক মাদরাসার হেফজ বিভাগের ছাত্রকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক শিক্ষকের (প্রিন্সিপাল) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৮ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শিশুটি মাদরাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। গত ২৭ জুন ঈদের বন্ধ পেয়ে মাদরাসা থেকে বাড়ি আসে। শনিবার সকালে শিশুটির বাবা তাকে মাদরাসায় পাঠাতে চাইলে সে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে মা-বাবার কাছে শিশুটি জানান, গত ২৬ জুন দুপুরে মাদরাসার শিক্ষক সিদ্দিক তাকে ধর্ষণ করে। এ ছাড়া বিভিন্ন সময় আরও কয়েকবার অফিসকক্ষে নিয়ে ধর্ষণ করা হয়েছে।
পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
