থাইরয়েডের কারণে যেসব সমস্যা হতে পারে

ঢাকাঃ  গলার দুইপাশে থাকা বিশেষ গ্রন্থি হলো থাইরয়েড। এই থাইরয়েডের কাজ হলো আমাদের শরীরের জন্য কিছু প্রয়োজনীয় হরমোন তৈরি করা। তবে শরীরের জন্য এই হরমোনের রয়েছে নির্দিষ্ট মাত্রা। এই নির্দিষ্ট মাত্রার চেয়ে কম বা বেশি হলে তখন সমস্যা দেখা দেয়। এই হরমোন কম তৈরি হলে তাকে বলা হয় হাইপোথাইরয়েডিসম। অপরদিকে বেশি তৈরি হলে বলা হয় হাইপারথাইরয়েডিসম। এ ধরনের সমস্যার ফলে শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

চুল পড়া

ওজন বেড়ে যাওয়া

হঠাৎ করে ওজন অত্যাধিক বেড়ে গেলে তা নিয়ে চুপচাপ বসে থাকবেন না। কোনো কারণ ছাড়া এমনটা হবে না। এর পেছনের কারণটা বোঝার চেষ্টা করুন। কারণ এটি হতে পারে থাইরয়েডের অন্যতম লক্ষণ। তবে শুধুমাত্র থাইরয়েডের কারণেই যে হঠাৎ ওজন বেড়ে যায়, তা নয়। এটি হতে পারে আরও অনেক কারণে। তাই এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে পরীক্ষা করিয়ে নেওয়াই ভালো।

গলার কাছে ফুলে যাওয়া

থাইরয়েড গ্রন্থি গলার কাছেই থাকে। তাই হঠাৎ যদি কলার কাছে কোনো কারণ ছাড়াই ফুলে ওঠে তবে সতর্ক হোন। এক্ষেত্রে গলার কাছে ফুলে উঠলেও গলায় কোনো সমস্যা হবে না, সর্দি-কাশিও হবে না। এমন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

খিটমিটে মেজাজ

মেজাজ নানা কারণেই খারাপ হতে পারে। তবে আপনার যদি এমন হয় যে কোনো কারণ ছাড়াই ঘন ঘন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সারাক্ষণ সবার সঙ্গে খিটখিটে আচরণ করছেন তবে সতর্ক হোন। এগুলো থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.