এক বিভাগীয় কমিশনার ও ৫ ডিসিকে মন্ত্রণালয়ে প্রত্যাহার

ঢাকাঃ  রাজশাহী বিভাগের কমিশনার, ফেনী, লক্ষীপুর, রাঙামাটি, বান্দরবান এবং পাবনার ডিসিকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব করা হয়েছে। তার জায়গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে রাজশাহী বিভাগে বিভাগীয় কমিশনার করা হয়েছে।

এরা হলেন, ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, লক্ষীপুরের ডিসি আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মো. মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, বান্দরবানের ডিসি ইয়াছমীন পারভীন তিরবীজিকে বিদ্যুৎ’ বিভাগের উপসচিব এবং পাবনার ডিসি বিশ^াস রাসেল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.