নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে বর্তমানে ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি আরো জানান, আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রমের মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৯৬০ জন শিশুকে মৌলিক শিক্ষা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শাহে আলমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি আরো জানান, ২০২৫ সালের মধ্যে জরাজীর্ণ ও আধা পাকা ভবনগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
ইতোমধ্যে যেসব বিদ্যালয় জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদিত হয়েছে, সেসব বিদ্যালয়ে নতুন ভবন অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম চলমান আছে।
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জরাজীর্ণ ভবন রয়েছে এমন ৬ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মধ্য থেকে জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ বা ভবন নির্মাণের জন্য এক হাজার ১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। এ ছাড়া এক হাজার ৩৬টি বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদন করে এলজিইডিতে পাঠানো হয়েছে।
সরকারি দলের মো. হাজী সেলিমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রমের মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৯৬০ জন শিশুকে মৌলিক শিক্ষা দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে ৫ লাখ ৭২ হাজার ২৭০ জন শিশু শিক্ষার্থীকে ১৫৭ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৯৪০ কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে। দেশের ৬৩ জেলায় ২০২২-২৩ অর্থ বছরে মোট ৮৯৭ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ১৫২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
