ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানকে নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের কাউন্সিল কক্ষে এক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে আবু হাসানকে এই দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এসময় সাবেক রেজিস্ট্রার রহিমা কানিজ সদ্য নিযুক্ত হওয়া আবু হাসানকে চেয়ারে বসিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত মাসের ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বের তথ্যটি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৫ জুলাই। বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২ (৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানকে আগামী ৬ জুলাই থেকে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।
নবনিযুক্ত রেজিস্ট্রার আবু হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে যে দায়িত দেয়া হয়েছে তার জন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এবং আমি এই দায়িত পেয়ে সন্তুষ্ট এবং খুশি। আমি চেষ্টা করবো আমার মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে এই কাজের সর্বোচ্চ আঞ্জাম দিতে। কাজের ক্ষেত্রে আমি কোন অন্যায়কে প্রশ্রয় দিব না। আমাকে যোগ্য মনে করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর দায়িত দেয়ায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আবু হাসান ১ জুন ১৯৬২ সালে পাবনার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার আগে পযন্ত টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি।
২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। এরপর এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখায় দায়িত্ব পালন করেন আবু হাসান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
