সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক রংপুর অঞ্চলঃ নীলফামারী পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের নিয়োগ পরিক্ষা সভাপতি অসুস্থতার অযুহাতে ভ্যেনু পরিবর্তন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। হুট করে ভ্যেনু পরিবর্তন করায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি করার লক্ষে ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩টি পদে ১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। তবে প্রবেশ পত্রে পরীক্ষার ভ্যেনু নিজ প্রতিষ্ঠান নীলফামারী পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের নাম উল্লেখ থাকলেও প্রধান শিক্ষক তার নিজ ক্ষমতার অপব্যবহার করে তার প্রার্থীকে চাকুরী প্রদানের লক্ষ্যে সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা গ্রহন করায় অনিয়ম ও দূর্নীতি প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবী নিয়োগ প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করেন প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক পদে ৭ জন, অফিস সহায়ক পদে ৫ জন ও নৈশ প্রহরী পদে ৫ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে। এছাড়া নিয়োগের বিষয়টি জানতে না পেরে চাকুরীর জন্য আবেদন করতে না পারার অভিযোগ করেছে স্থানীয়রা।
নীলফামারী পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসরাফুজ্জামান জুয়েল ভ্যেনু পরিবর্তনের বিষয়ে বলেন, সভাপতি অসুস্থ্য থাকায় পরীক্ষার ভ্যেনু বদলানো হয়েছে। সভাপতির গলায় সমস্যা তাই এখানে পরীক্ষা নিতেছি।
নিয়োগ পরীক্ষায় মাউশি ডিজি প্রতিনিধি নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আশরাফী সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ার আগেই সু-কৌসলে সড়ে পড়েন।
নীলফামারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী শাহরিয়ার বলেন, ভ্যেনু পরিবতন করে পরিক্ষা নেয়া হয়েছে ঠিকই এর দায়ভার উক্ত প্রতিষ্ঠান সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের আমার না।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
