এইমাত্র পাওয়া

১০ম গ্রেডে ৬৫৬ জনকে নিয়োগ দেবে এলজিইডি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী বা নকশাকার নিয়োগ দেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী বা নকশাকার

পদ সংখ্যা: ৬৫৬

আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) bpsc.teletalk.com পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ৫০০/- টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.