শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠাটিতে একটি পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৩ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ০৩ বছর মেয়াদি ডিপ্লোমাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা)
বয়সসীমা: সাধারণ প্রার্থী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের পুত্র-কন্যার ক্ষেত্রে গত ২৫ মার্চ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে গত ২৫ মার্চ তারিখে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন ফি: প্রার্থীকে রকেট, বিকাশ অথবা নগদের মাধ্যমে ৫১২ টাকা ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি: https://erecruitment.bcc.gov.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
