আবুল হোসেন বাবলু, নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এ জন্য ভালো কারিগরি ইন্সটিটিউটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে। সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলো দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বড় ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা দেশ-বিদেশে চাকুরী করে পরিবারের স্বচ্ছলতা আনার পাশাপাশি রাস্ট্রের উন্নয়ন করবে।
গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর খামার মোড়ে ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের এক যুগ পূর্তি উপলক্ষে র্যালী, কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রসিক মেয়র শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় রসিক মেয়র ফিতা ও কেক কেটে দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সাহেলী ইয়াসমিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মদ, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলীসহ প্রমূখ। শেষে নগরীরপানসি কমিউনিটি সেন্টারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস থেকে র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
