রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিবেদকঃ জেলার গাংনী গণিত পরিবারের উদ্যোগে মেহেরপুর জেলায় ‘ভাষা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের সরকারী মহিলা কলেজ, মুজিবনগর সরকারি কলেজ, গাংনী মহিলা কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে ভাষা উৎসব অনুষ্ঠিত হয়।
জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং সিনিয়র গ্রুপে নবম ও দশম শ্রেণি ভাষা উৎসবে অংশগ্রহণ করে। ভাষা উৎসবে জেলার ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলার শিক্ষার্থীদের ভাষা জ্ঞান বৃদ্ধি ও যে কোন প্রতিযোগিতামুলক পরিক্ষায় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধির জন্য জেলার প্রায় ৩৫০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে। অত্যান্ত কঠোর মান নিয়ন্ত্রণ করে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গাংনী গণিত পরিবারের সভাপতি কৌশিক রেজার নেতৃত্বে এবং গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শফি বিন্দু এর পরিকল্পনা ও নির্দেশনায় একদল দক্ষ টিম এ কার্যক্রমে জড়িত আছে। দেশের বুয়েট,মেডিকেল সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ কার্যক্রমে কাজ করে চলেছেন।
অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ এ কে এম শফিকুল আলমের নেতৃত্বে একদল উপদেষ্টা এ কার্যক্রম তদারকি করেন।
আগামীকাল গাংনী গনিত পরিবারের উদ্যোগে গাংনী মহিলা কলেজে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়াও গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আজকের ভাষা উৎসবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক নাসিরউদ্দিন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক রফিকুল আলম বকুল, করমদি কলেজের এ এস এম সায়েম পল্টু।
মেন্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত ইসলাম সিহাব,ভাষা উৎসবের আহবায়ক তারিকুজ্জামান, সদস্য সচিব ফাতেমা ফারজানা নির্জনা, সাবেক সভাপতি তাসনোভা মুর্শিদ,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আকবার আদিব, মাসরুর শাকিল সিহাব, ওয়াদ বিন আশরাফ ও কর্মশালা বিষয়ক ছাবিকুল নেহা, জাবেদ বিল আলম নিরবসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র মেন্টররা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভাষা উৎসবে অনুষ্ঠিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
