ঢাকাঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। ছুটি শুরু হবে ২৬ জুন থেকে। চলবে ৫ জুলাই পর্যন্ত। তবে অফিস ছুটি থাকবে ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ (চুক্তিভিত্তিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল-আজহা উপলক্ষে আগামী ২৬ জুন (সোমবার) থেকে আগামী ৫ জুলাই (বুধবার) পর্যন্ত মোট ১০ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৭ জুন (মঙ্গলবার) থেকে ৪ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত মোট ৮ দিন সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে বলে জানান হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।
তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবাসিক হল খোলা থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বন্ধের সময় হলের ডাইনিং বন্ধ থাকে। তাই ছুটি চলাকালীন সময়ে হলের ডাইনিং বন্ধ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

